মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুরের গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত চেক অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩৬ বার পঠিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রান তহবিল হতে প্রাপ্ত চেক অসুস্থ রোগী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) দুপুরে মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় এমপি সাহিদুজ্জামান খােকন-এর গাংনী থানারােডস্থ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খােকন।

তিনি এক জনকে ৩০ হাজার টাকা, ৫ জনকে ৪০ হাজার টাকা করে এবং ২৯ জনকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৩৫ জনের মাঝে ১৭ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর চেক পেয়ে বেজায় খুশি হয়েছেন অসুস্থ আমেনা খাতুন ও আমিনুর রহমান সহ প্রত্যেকে। তারা মহান আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করেছেন এমপি শহীদুজ্জামান খোকন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo