মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিলসহ আটক- ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৮২১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ওয়াসিম আকরাম @ মগরেব (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে মথুরাপুর গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওয়াসিম আকরাম উপজেলার করমদি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার হাফিজুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে ১৪১ এর ২ এস পিলার একশ গজ বাংলাদেশ অভ্যন্তরের মথুরাপুর মাঠ থেকে ১০ বোতল বেঙ্গল টাইগার ভারতীয় মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ ওয়াসিম আকরাম নামের মাদক কারবারিকে আটক করা হয়েছে।

ওয়াসিম আকরাম (মগরেব) এর  বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo