শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মেহেরপুরের মাদক কারবারিকে দৌলতপুর থেকে আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫৯২ বার পঠিত
র‍্যাবের অভিযানে মেহেরপুর জেলার মাদক কারবারি শিমুল আলী (৩০) কে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর (পশ্চিম পাড়া) এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত শিমুল আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর (পশ্চিমপাড়া) এলাকার মৃত সুবেদ আলীর ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর (পশ্চিম পাড়া) এলাকা থেকে জনৈক মহসিন আলীর ছেলে শুভনুর রহমানের বসতবাড়ির সামনে উত্তর-দক্ষিণ মুখি পাকা রাস্তার পূর্ব পাশে থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি পেষ্ট রংয়ের বাটন মোবাইল ফোন (১টি রবি সীম সংযুক্ত) জব্দ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo