সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরের সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১২৯৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। তবে ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে বাজিতপুর এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) সকালের দিকে ভারতের নদিয়া জেলা তেহট্ট থানার ৮২ বিএসএফের বেস্টগঞ্জ কোম্পানির সদর থেকে ১০ গজ দূরে পাগলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
বাজিতপুর গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, ২-৩ দিন যাবত ওই পাগলীকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। গতকাল রোববার (১৪ নভেম্বর) তার মৃত্যু হলে বিএসএফ সদস্যরা তড়িঘড়ি করে বাংলাদেশ সীমানায় ফেলে রেখে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি বিজিবি সদস্যরা বিএসএফকে অবহিত করেছে এবং এবিষয়ে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo