বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরে অটো গাড়ী উল্টে নিহত- ১, আহত-৬

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

মেহেরপুরে যাত্রীবাহী অটো গাড়ি উল্টে মাসুদ রানা (৪৮) নামে এক মহুরী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটো চালোকসহ আরো ৫ জন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার কোলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের হাতিপাড়ার ফিরোজ মহুরীর ছেলে।

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদার আলী নামে এক অটো গাড়ি চালক ৬ জন যাত্রী নিয়ে মেহেরপুরের কোলা মোড় হয়ে   গাংনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোলার মোড় এলাকায় পৌঁছালে এক বাই সাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে অটো গাড়ির সামনে চলে আসে।  বাই সাইকেল চালককে বাঁচাতে অটোচালক মাদার আলী সজোরে ব্রেক করলে অটো গাড়িটি উল্টে যায়।

এ সময় অটো গাড়ির নীচে চাপা পড়ে যাত্রী মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মাসুদ রানার মরদেহসহ আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন।

আহত অটো চালক মাদার আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo