বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে পৃথক দুটি বাড়ির প্রধান ফটকের সামনে থেকে লাল-কালো টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​বুধবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনা স্থল থেকে কালো টেপ দিয়ে মোড়ানো সন্দেহভাজন বস্তু দুটি উদ্ধার করে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুষ্কৃতকারী নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে নিজাম উদ্দিন (৭০) এবং ইকরাম ডাক্তারের ছেলে ইমদাদুল হক (৬৫)-এর বাড়ির মূল গেটের সামনে কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু রেখে পালিয়ে যায়। সকালে বাড়ির সদস্যরা গেট খুলতে গিয়ে বস্তুটি দেখতে পান।

​তাৎক্ষণিকভাবে বিষয়টি ভবানীপুর পুলিশ ক্যাম্পে জানানো হলে ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টার দিকে ঝুঁকিমুক্ত উপায়ে বস্তু দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গৃহকর্তা নিজাম উদ্দীনের ছেলে নজরুল ইসলাম পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে রাজবাড়ী জেলার কালুখালী থানায় কর্মরত আছেন। সচেতন ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বাবার বাড়িসহ পাশাপাশি দুটি বাড়িতে এমন বস্তু রেখে যাওয়ায় এলাকায় গভীর আতঙ্ক দেখা দিয়েছে।

​এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “উপজেলার নওদাপাড়া গ্রামের দুই ব্যক্তির বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কারা বা কী উদ্দেশ্যে গভীর রাতে এগুলো রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত চলমান রয়েছে।”

​বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo