শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

মাত্র এক দিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও উদ্ধার হয়েছে বোমা সদৃশ একটি বস্তু। ধারাবাহিক এমন ঘটনায় এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২০ মে) ভোর পাঁচটার দিকে নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির প্রধান গেট খুলে সামনে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখেন আতিকুল আলম হানিফ। পরে তিনি পুলিশে খবর দেন। আতিকুল আলম হানিফ উপজেলার চরগোয়ালগ্রামের সরদারপাড়ার মৃত রিয়াজ আলী মণ্ডলের ছেলে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের কুমারীডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করেন। পরে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি উত্তম কুমার দাস জানান, “উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি পানিতে ভাসছে। বস্তুটি আসলেই বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখে যাচ্ছে, সেটিও স্পষ্ট নয়। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”
এর আগে গত ৩ মে উপজেলার চরগোয়ালগ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাড় থেকে একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করা হয়। ৬ মে সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ায় ছানোয়ার হোসেন পলাশের বাড়ির সামনে আরেকটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়। পরে ১৭ মে হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়া এলাকায় ফজলুর রহমানের বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করে পুলিশ। সবশেষে ১৮ মে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়ায় বাবলু হোসেনের মুদির দোকানের সামনেও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়।
ক্রমাগত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্য দিন দিন বাড়ছে। সচেতন মহলের দাবি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা না গেলে জনমনে আতঙ্ক আরও বাড়বে এবং জেলার সার্বিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo