রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

মেহেরপুরে “আমাদের কণ্ঠ” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৯৪৭ বার পঠিত

দৈনিক “আমাদের কণ্ঠ” পত্রিকার ১৩ বছর পুর্তি ও ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর ই আলম সিদ্দিকী ও মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল আমিন হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ কে এম শফিকুল আলম, টিজে ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক মিন্টু, গাংনী থানার ওসি বজলুর রহমান, ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল হুদা। পরে অনুষ্ঠানে কেক কাটা হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সমাজ সেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo