শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

র‍্যাবের অভিযানে ১ হাজার ৬ শত ৭৬ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩ র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর আমীর পাড়ার মৃত আলহাজ্ব নূর মিয়ার ছেলে সোলেমান হায়দার (৪৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের তেরাইল গ্রামের বাজারপাড়ার মৃত আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

সিপিসি-৩ মেহেরপুর র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কমান্ডার মনিরুজ্জামান সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেরাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৬ শত ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারীকে আটক করেন। আটককৃতদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo