শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুরে চুরির মালামালসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সোনার দোকানে চুরির ঘটনায় ৩ দিনের মধ্যে চোর সর্দারসহ চার জনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দার বাদশাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- গাংনী উপজেলার করমদি গ্রামের রবিউল ইসলামের ছেলে সুলতান বাদশা (২২). মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজিজুল হকের ছেলে ফজল হক (৪০), বিদ্যাধরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নোমান (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নান্টু মিয়া (৩০)।

উল্লেখ্য, ২৯ আগস্ট দিবাগত রাতে গাংনী উপজেলার করমদি গ্রামে জুয়েলারি দোকানের টিনশেড ও সিলিং কেটে ভিতরে প্রবেশ করে প্রায় ৬-৮ লক্ষাধিক টাকার স্বর্ণ ও রূপার গহনা চুরির ঘটনা ঘটে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার করমদি গ্রামের বাবু নামের একটি জুয়েলারির দোকান থেকে সোনা ও রূপার গহনা চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় মাসুদ রানা (বাবু) বাদী হয়ে ৩০ আগস্ট একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে মুজিবনগর থানা এলাকা থেকে চোর সর্দার বাদশাসহ চার জনকে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট হতে চুরি যাওয়া মালামালের মধ্য থেকে ৩ রতি পাকা সোনা ২৪ পিস নাকফুল এবং ১০ ভরি রূপার গহনা উদ্ধার করা হয়। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo