শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৮৬৭ বার পঠিত

মেহেরপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী করেছে জেলা আওয়ামীলীগ। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিজয় র‍্যালীটি শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান এর সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখা আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল বিজয় র‍্যালী শেষে সমাপনী বক্তব্যে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আজ সেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যার নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা।

মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন ১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করেছে,যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছ। তারাই আবার দেশকে যে কোন মুহূর্তে অস্থিতিশীল করে তুলতে পারে। তাদের থেকে সাবধানে থাকতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo