বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১০৮৩ বার পঠিত
মেহেরপুরে সাজু মিয়া (২১) ও রাসেল (২৪) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (১৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে মেহেরপুর গরুর হাট পাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ (পাঁচ শত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সাজু মিয়া মায়ামারী গ্রামের আফসার মিয়ার ছেলে ও রাসেল মেহেরপুর পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার জামাল হোসেনের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুর গরুর হাটপাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ ডিবি পুলিশের ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন আহমেদ ও এস আই অজয় কুমার কুন্ডু অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সাজু মিয়া ও রাসেলকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে‌ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo