বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১১০২ বার পঠিত

মেহেরপুরে আনোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মেহেরপুরের উজলপুর গ্রামের দুবরোজল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন তেরঘরিয়া গ্রামের খড়ের মাঠ আশ্রায়ন প্রকল্প এলাকার হবিবর রহমান হবি’র ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুর সদরের উজলপুর গ্রামের দুবরোজল মাঠ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ এসআই সুলতান মাহমুদ, এস আই বিশ্বজিৎ সরকার, এএসআই আহসান হাবীব ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে ২ (দুই) কেজি গাঁজাসহ আটক করেন। আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে‌ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo