বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪৩ বার পঠিত

মেহেরপুরে অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩১/০৮/২০২১) রাত সোয়া ৮ টার দিকে পৌরসভাধীন বাসস্ট্যান্ড পাড়া এলাকা থেকেও তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মেহেরপুর বাসষ্ট্যান্ড পাড়ার রিপন খাঁ এর স্ত্রী রুপা খাতুন (২৪), ইউসুফ আলীর স্ত্রী আছমা খাতুন (৪৫) ও মৃত মল্লিক শেখ এর ছেলে ইউসুফ আলী (৫০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর বাসস্ট্যান্ড পাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এসআই হাবিবুর রহমান, এএসআই (নি:) আহসান হাবীব, এএসআই হেলাল উদ্দিন ও নারী পুলিশসহ মেহেরপুর থানার পৌরসভাধীন বাসস্ট্যাডপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে আটক করেন। এ সময় আটককৃতদের নিকট থেকে ০২ (দুই) বোতল ফেনসিডিল, ০৭ (সাত) বোতল Elcorex ও ০১ (এক) বোতল cpdus cough syrup উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo