মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযােগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮১২ বার পঠিত

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল বাসার (৭০) নামের এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযােগ উঠেছে। বুধবার দুপুরে সদর উপজেলার আমঝুপি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার আমঝুপি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল বাসারের ছেলে সালাউদ্দীন সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে তার মুদি দােকানের সামনের সড়কেরগতিরােধক তৈরিকরেন। এসময় একটি কােমল পানীয় কােম্পানীর এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় গতিরােধক দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে তারা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গাড়ীতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে, তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। এদিকে, অবস্থা বেগতিক বুঝতে পেরে ঘটনার সাথে জড়িতরা সটকে পড়েন।

সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo