শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আসামির আক্রমনে দুই পুলিশ সদস্য আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩০৮ বার পঠিত

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামী আঃ মাবুদ (৪০) এর আক্রমণে দুই পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মে) বেলা ১১টার সময় বিচার চলাকালিন সময়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম এর সামনে এ আক্রমনের ঘটনা ঘটে। আক্রমণকারী আসামি সানোয়ার হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার কুঠি ভাটপাড়া ছানোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনার সত্যতা সত্যতা স্বীকার নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ জানান, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে ঘটনার সময় আঃ মাবুদ হাজিরা দিতে গেলে বিচারক মোঃ তহিদুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আদেশ শুনার সাথে সাথে বিচারকের সামনে আসামী তার প্রতিপক্ষকে গালাগালি শুরু করে। এসময় দ্বায়িত্বরত পুলিশ সদস্য আজিমুদদ্দিন বিচারকের নির্দেশে তাকে নিবৃত করে জেলহাজতে নিতে বাইরে নিয়ে আসেন। ওই সময় আসামি আব্দুল মাবুদ পুলিশ সদস্যের মুখোমন্ডলে কিল ঘুষি ও লাথি মেরে আহত করে।

আসামিকে অন্য পুলিশের কাছে হস্তান্তর করে আহত দুই পুলিশ সদস্যকে সহকর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
পরে আসামী আঃ মাবুদকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় আসামী আঃ মাবুদ’র বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo