রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে নেশাজাতীয় মাদকদ্রব্য WINCEREX সিরাপসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯৩ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর থেকে ১৯৯ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য WINCEREX সিরাপসহ মিনারুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের বাদল মন্ডলের ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সিপিসি-৩, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বি এন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে র‍্যাব ঢাকা ইন্টেলিজেন্ট ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুজিবনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে পাখি ভ্যানে বহন করা পলিথিনের বস্তায় মোড়ানো ১৯৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য WINCEREX সিরাপসহ মিনারুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের পাখি ভ্যানটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

আটক মিনারুল ইসলামের বিরুদ্ধে মুজিবনগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনির ১৪ (গ) এর ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo