মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৫৫ বার পঠিত

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার (১ মে) সকাল সোয়া ৯টায় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি পুরাতন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ভূমি অফিস পাড়া প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসান হাবিব সোনা। সভায় বক্তারা শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কার্যকরী সভাপতি খন্দকার সাজু, যুগ্ম সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।
সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সীরাজুম মূনীর, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি আল আমিন বকুল, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিনসহ অন্যান্যরা।
এদিকে একই সময় গাংনী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গাংনী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও শ্রমিক নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সভাপতি মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির আহমেদ, শ্রমিক কল্যাণ সম্পাদক মফিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo