বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরে বিদেশী অবৈধ পিস্তল ও গুলিসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭৯ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে আরিফুল হক (৪১) ওরফে মিঠু নামের এক ব্যক্তিকে বিদেশী অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। আরিফুল হক মুজিবনগরের মহাজনপুর গ্রামের বাজারপাড়ার রেজাউল হকের ছেলে। গাংনী র‍্যাব ক্যাম্প শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প ও গাংনী র‍্যাবের যৌথ অভিযানে তাকে মহাজনপুর বাজার পাড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকের পর আরিফুল হকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১×৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ) ১× ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সিপিসি-৩ র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠু জেলার শীর্ষ তালিকা ভুক্ত, দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ ইতোপূর্বে ২০২৩ সালে  তাকে আটকের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।

মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo