মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রীর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

মেহেরপুরের সদর উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তরিকুল ইসলাম রাজনগর মোল্লা পাড়ার লিয়াকত আলীর ছেলে।

মেহেরপুর ২৫০ শব্দ বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারেক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পিতা লিয়াকত আলী জানান, ঘটনার সময়
তরিকুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিল। ঘরের পিছনে সিম গাছের মধ্য দিয়ে টেনে নেওয়া ঝুলে থাকা বিদ্যুতের তার লোক চক্ষুর আড়ালে গরু চিবাতে থাকে। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে গরুটি মাটিতে পড়ে গোংড়াতে থাকে। গোংড়ানোর শব্দ শুনে সেখানে যায় তরিকুল। গরুটিকে উদ্ধার করার জন্য স্পর্শ করার সাথে সাথে তরিকুল ইসলামও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo