মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার বড় বাজার এলাকায় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না থাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান তিনটি হলো- মেহেরপুর বড়বাজার এলাকার মিলন স্টোরকে ১০ হাজার, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার এবং গাজী হোম ডেলিভারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, সর্বমোট ৩৫ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুর সদর উপজেলার বড়বাজার এলাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নিত্য প্রয়োজনীয় পণ্যের তদারকি করা হয়।

অভিযানে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না থাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭, ৪৫ ও ৫২ ধারা অনুসারে তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রতিষ্ঠানসমূহকে অভিযানকালে পরিলক্ষিত অন্যান্য ত্রুটিগুলো অতি দ্রুততম সময়ের মধ্যে সংশোধনের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo