মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫২১ বার পঠিত

মেহেরপুরে অভিযান চালিয়ে মূল্য নির্ধারণ না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২২ হজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। মঙ্গলবার (০৯ মে) দুপুরে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ও আমঝুপী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকায় মেসার্স আনারুল স্টোরে মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, আমঝুপী বাজারে মেসার্স আলমিজ ট্রেডার্সে রং মিশিয়ে সাদা চালকে লাল চালে রূপান্তর করাসহ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় জেলা কৃষি বিপণন অফিসার আব্দুর রাজ্জাক, জেলা স্যানিটারী অফিসার তরিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo