শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মেহেরপুরে মৃদু ভূমিকম্প অনুভূত, মাত্রা ছিল ৩.৬

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পঠিত

মেহেরপুরের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।

ভূমিকম্প শুরু হয়েছিল রাত ৮ টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হয়েছে রাত ৮ টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। ভূমিকম্পের উৎপত্তিস্থল পাবনার আটঘরিয়া। ঢাকা ভূকম পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

মাত্র ১২ মিনিটের ওই ভূমিকম্পে অনেকেই আতঙ্কিত হয়ে ভবন ও বিপণী বিতান থেকে নেমে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেছিলেন।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেহেরপুর সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার ও গাংনী উপজেলার বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইসাহক আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo