মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আঃ রহিম (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ছাতিয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম উপজেলার ৫ নম্বর মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের খবির উদ্দিনের ছেলে।

ছাতিয়ান গ্রামের সাবেক ইউপি সদস‍্য আমজাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মেহেরপুর -কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ছাতিয়ান গ্রামের একটি নব-নির্মিত মসজিদের উন্নয়ন কাজের জন‍্য সড়কে অর্থ আদায়ের কাজ করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আঃ রহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের থাকায় আঃ রহিম রাস্তার উপর ছিটছে পড়ে গুরুত্বর আহত হয়ে। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বামন্দির একটি স্থানীয় ক্লিনিকে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo