শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মেহেরপুরে যুব প্রশিক্ষণের উদ্বোধন ও ঋণ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৬০৯ বার পঠিত

মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, গবাদিপশু, হাস মুরগী, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন অফিসের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মাসুদ আল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম জাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী একে আজাদ সাগর।

পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির আওতায় মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দারিয়াপুর এলাকায় ৮টি কেন্দ্রে ৪০ জন যুবক- যুবতীদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ আশি হাজার টাকার চেক প্রদান করেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

এ সময় সদর থানার ওসি শাহ্ দারা খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিন, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo