মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭৭ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের কাঁসারী পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় হিরোক জানান, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেল যোগে স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর কাঁসারীপাড়া থেকে নিজ বাড়ি রামদাসপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় রাস্তার পাশে স্তুপ করে রাখা ইট ও বালি দেখে মোটরসাইকেলটির গতিরোধ করার চেষ্টা করেন। ওই সময় মোটরসাইকেলের আরোহী অমি পিছন থেকে সড়কের ওপরে সিটকে পড়লে পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অমিকে পিষ্ট করে পালিয়ে যায়। ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫)

খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo