রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১২৬২ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৩৭) নামের এক প্রবাস ফেরত ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩ অক্টোবর ২০২১) রাত পৌনে ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম সদর উপজেলার আশরাফপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ঘটনাসুত্রে জানা গেছে, তিন বছর মালয়েশিয়া প্রবাস জীবন পার করে মাত্র ১৫ দিন আগে দেশে ফিরেছেন শফিকুল ইসলাম। সন্ধায় মোটর সাইকেল যোগে বাড়ি থেকে মেহেরপুর আসার পথে সদর উপজেলার নুরপুর নামক স্থানে এক সাইকেল চালককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাকা সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারায় শফিকুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শাহ দারা জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo