শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মেহেরপুরে হেফজখানা কমিটির খাদেম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৫৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের হেফজখানা কমিটির খাদেম ছহিরউদ্দিন (৭০) হত্যা মামলায়-২ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম (দক্ষিণপাড়া)’র আলী হোসেনের ছেলে ইমদাদুল হক ইন্দা ও একই গ্রামের শুকুর আলী ছেলে খোকন আলী।

মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

মামলার বিবরণ জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ছহিরউদ্দীন কবরস্থান সংলগ্ন হেফজখানা কমিটির খাদেম ছিলেন। ঘটনার দিন সকাল ৯ টার দিকে হেফজখানায় দান করা ৩ ছাগলের জন্য পাশে মিন্টু মিয়ার মেহগনি বাগানের মধ্যে ঢুকে কাঁঠালের পাতা কাটতে শুরু করেন। এসময় সেখানে ওঁৎ পেতে থাকা ইমদাদুল হক ইন্দা ও খোকন আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত ছহির উদ্দীনের ছেলে আখের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন । মামলাটির তদন্তভার পড়ে গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুর রহমান এর উপর। পরে মামলাটি কুষ্টিয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পি বি আই)’র এসআই শরিফুল ইসলামকে হস্তান্তর করা হয়। শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এতে আসামী ইমদাদুল হক ইন্দা ও খোকন আলী সন্দেহতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo