শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেহেরপুরে হেরো*ইনসহ মা-ছেলে আ*টক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৯৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের যৌথ অভিযানে ১৩০ গ্রাম হেরোইনসহ এক নারী ও তার ছেলেকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৮ টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে নুর নবী ভাড়া বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ শনিবার বিকেল সোয়া তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন—চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চারুলিয়া গ্রামের নূরনবীর স্ত্রী শিখা খাতুন এবং তার ছেলে জাহিদ হোসেন। বর্তমানে তারা মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড ওয়াপদা এলাকার সন্নিকটে সঞ্চিতা ইসলামের মালিকানাধীন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড ওয়াপদা এলাকার সন্নিকটে সঞ্চিতা ইসলামের বাড়ির ভাড়াটিয়া নূর নবী মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং মেহেরপুর সেনা ক্যাম্পের সার্জেন্ট প্রভাংশু প্রসাদ বালার নেতৃত্বে যৌথ দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১৩০ গ্রাম হিরোইন, ওজন পরিমাপের দুইটা ডিজিটাল মেশিন এবং নগদ ৬২ হাজার ৮৩০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় আটক শিখা খাতুন, তার ছেলে জাহিদ এবং পলাতক নূর নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo