সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

মেহেরপুরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ মিয়ারুল ইসলাম (৫৮) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ১০ টার দিকে সদর উপজেলার নুরপুর বাজার মোড়ে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। আটককৃত মিয়ারুল ইসলাম সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত ছামসুর রহমান মন্ডলের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ) আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন করে জানান, মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকা হরিরামপুর গ্রাম থেকে হেরোইনের একটি বড় চালান পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ১০ টার দিকে নুরপুর বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নুরপুর বাজারে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে ইজিবাইক চালক মিয়ারুল ইসলামকে আটক করেন। এ সময় তার লুঙ্গির নিচে বিশেষ কায়দায় তলপেটে রাখা সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ঘটনাস্থল থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত তিন চাকা বিশিষ্ট একটি ইজিবাইক জব্দ করা হয়।

দুইজন পলাতকসহ আটককৃত মিয়ারুল ইসলামের বিরুদ্ধে‌ মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo