শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৪১ বার পঠিত

অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার iphone 16 Pro Max মোবাইল ফোনসহ সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫) নামের আরো এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সুয়াইব আহম্মেদ সৌমিক মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকার কোলার মোড়ে অবস্থিত “আসলাম অটোস” ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে। সোমবার (১৮ মে) দুপুরে মেহেরপুর ডিবি অফিস এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে বায়েজিদ ডালিমসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে চাঁদবিল এলাকায় অভিযান পরিচালনা করে সুয়াইব আহম্মেদ সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি iphone 16 Pro Max উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সৌমিককে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo