মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর জয়লাভ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৭৩৮ বার পঠিত

মেহেররপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস সালাম কাপ পিরিচি প্রতিক নিয়ে ১শ ৭৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ গোলাম রসুল আনারস মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১শ’ ১৫ ভোট।

সাধারণ সদস্য পদে বেসরকারী ভাবে ১ নম্বর (মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে আজিমুল বারী মুকুল ২২ ভোট পেয়ে সদস্য পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমাস হোসেন শিলু পেয়েছেন ১৭ভোট।

২ নম্বর (মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে ইমতিয়াজ হোসেন মিরন ৫৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ৫১ ভোট।

জনসংখ্যার দিক বিবেচনা করে এক ও দুই নম্বর (মুজিবনগর ও সদর উপজেলা) ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে শামীম আরা হীরা ৯৫ ভোট পেয়ে সদস্য পদে পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্য নার্গিস আরা পেয়েছেন ৬২ ভোট।

৩ নম্বর (গাংনী উপজেলা) ওয়ার্ডে মিজানুর রহমান ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনঃনির্বাচিত হয়েছেন শাহানা ইসলাম সান্তনা।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর ২ টা পর্যন্ত। ভোট ভোটার সংখ্যা ২৯৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়া ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo