মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

মেহেরপুর পুলিশ সুপারের সরকারি বাসভবনে হঠাৎ অগ্নিকাণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে শহরের মুজিবনগর সড়কের কোর্টপাড়া এলাকায় অবস্থিত বাসভবনে এ ঘটনা ঘটে।

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শাকরিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে হঠাৎ করে বাসভবনের ভেতর থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শাকরিয়া হায়দার বলেন, বাসভবনের প্রতিটি ঘরে ইন্টেরিয়র সজ্জা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভবন ঠান্ডা রাখার জন্য একটি ফায়ার সার্ভিস টিম সেখানে মোতায়েন রয়েছে।

ঘটনার সময় পুলিশ সুপার ও তার পরিবারের কারো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় সাময়িক উৎকণ্ঠা দেখা দিলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো প্রাণহানি বা বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo