বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুর-২ (গাংনী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মকবুল হোসেনের মনোনয়নপত্র ফরম জমা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪০৯ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে (নারী- পুরুষ) নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামীমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তিনি প্রত্যাশা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সেজন্য বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই দিনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল আসনটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনোনয়ন পত্র ফরম জমা দিয়েছেন।

এ সময় সাবেক এমপিও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সঙ্গে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, সাবেক ছাত্রনেতা আল ফারুকসহ পাঁচ শতাধিক (নারী-পুরুষ) নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo