রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানহার মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বছর বয়সী কন্যা শিশু তানহা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর খালা মুন্নি খাতুন জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে করমদি নিজ বাড়িতে ফেরার পথে ভাটপাড়া (কুঠি) নামক স্থানে একটি লাটাহাম্বা (স্যালো ইঞ্জিনচালিত) গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই শিশু তানহার পিতা তুহিন নিহত হন। গুরুতর আহত হন তুহিনের স্ত্রী তমা খাতুন ও একমাত্র কন্যা তানহা।

দুর্ঘটনার পর আহত মা ও শিশুকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানহা খাতুনের মৃত্যু হয়।

শিশু তানহার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo