মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬৭৫ বার পঠিত

সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব ১২ এর অভিযানে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচটি তাজা গুলিসহ দুই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে  বিকেল ৫টা ২৫ মিনিটে মেহেরপুর র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাজুডাঙ্গা গ্রামস্থ আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন ও মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপরদিকে, একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯) এর কাছ থেকে একটি বিদেশি রিভলবার (মেড ইন আফগানিস্তান), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে এ এম মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo