শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

র‍্যাবের পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার (০৬ অক্টোবর) বিকেল পৌনে ৫ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এবং কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন আশাননগর এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে মোজাম আলী (৫৪) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের সুমন মালিথার স্ত্রী আছিয়া বেগম (৩১)।

সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর, র‍্যাব-১২ শনিবার (০৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৬ অক্টোবর) বিকেল পৌনে  ৫ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন নওদাপাড়া সাকিনস্থ আসামী মোজাম আলীর পিতার বিল্ডিংয়ের পশ্চিম দিকে বসত ঘরের সামনের কক্ষ থেকে ৫৫ বোতল এবং কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন আশাননগর এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৯৫ বোতলসহ মোট ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুরের গাংনী থানা ও কুষ্টিয়ার মিরপুর থানায় পৃথক মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo