শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

শিশু আন্নাফ বাঁচতে চাই, মানবিক সাহায্যের আবেদন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৭০৩ বার পঠিত

মেহেরপুরের শিশু আন্নাফকে বাঁচানোর জন্য প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন। সমাজের সকল স্তরের মানুষের কাছে তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্যে আবেদন জানানো হয়েছে। মেহেরপুর হোটেল বাজার এলাকার আতিয়ার রহমানের পুত্র আন্নাফ প্রায় একমাস যাবত ব্লাড ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ৭ বছর বয়সী শিশু আন্নাফ তার বাবা-মায়ের পাশে বসেই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তার এ ফ্যালফ্যাল করে চেয়ে থাকার দৃশ্য তার পিতা-মাতার কাছে অসহ্য হয়ে দাঁড়িয়েছে। আন্নাফের বাবা একটি বেসরকারী কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। তার পক্ষে এ বিশাল অংকের টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। শিশু আন্নাফ বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনার কিছুটা সাহায্যে শিশু আন্নাফ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তার সুচিকিৎসার জন্য নিম্নোক্ত একাউন্ট নম্বরে অার্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিকাশ নম্বর- ০১৮২৯-০০৮০৯০,
অথবা
নগদ নম্বর- ০১৮২০ ৯৫৭২৭২,
অথবা
(সিটি ব্যাংক) হিসাব নম্বর২২০২৫০২২৮২০০

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo