শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩৭ বার পঠিত

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে আটক করে মেহেরপুর নেওয়া হয়।

পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার দুপুরে সৈয়দা মোনালিসা ইসলামকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক সৈয়দা মোনালিসা ইসলামকে মামলায় আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে কড়া পুলিশি পাহারায় সৈয়দা মোনালিসা ইসলামকে প্রিজনভ্যানে থানায় নেয়া হয়। এর আগে ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে ঢাকা থেকে মেহেরপুরে আনা হয়।

বর্তমানে সাবেক জন প্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সারফরাজ হোসেন মৃদুল কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo