শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আবারও সারাদেশে সপ্তাহ ব্যাপী লগডাউনের প্রথম দিনে গাংনীর চিত্র

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৯৬৬ বার পঠিত

করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে ১৪ এপ্রিল তারিখ ২০২১ তারিখ ভোর ৬ঃ৩০ থেকে ২১ এপ্রিল ২০২১ মধ্যরাত পর্যন্ত ১৩টি বিধি-নিষেধ আরোপ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত ১২ এপ্রিল সারা দেশে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনীতে লগডাউনের প্রথম দিনের শুরুতে লগডাউনের চিত্র কিছুটা ডিলেঢালা মনে হলেও সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী ও গাংনী থানা পুলিশের সহযোগিতায় লগডাউন সরকারী নিদের্শনা আশানুরুপ পালিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, সেকেন্ড অফিসার হাবিবুর রহমানসহ গাংনী থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
তবে একটি বিষয় ছিল চোখে পড়ার মত বিভিন্ন প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হলেও শতভাগ মানুষের মুখে মাস্ক ব্যবহার দেখা গেছে। শুধু উপজেলা শহরেই না উপজেলা প্রশাসনের টিম এলাকায় সম্ভাব্য জনসমাগম হওয়ার মত বাজারগুলোতেও এ অভিযান পরিচালনা করেছেন। যেমনঃ বামন্দি, জোড়পুকুরিয়া, বাঁশবাড়িয়া, গাঁড়াডোব, ধানখোলা, আড়পাড়া, হেমায়েতপুর ইত্যাদি। ৭ দিন ব্যাপী কঠোর লগডাউন পালনের প্রথম দিনে এমন কঠোর উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। অপরদিকে ৭৪, মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রথম দিনের লকডাউন যথাযথ ভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য উপজেলার বিভিন্ন সম্ভাব্য জনসমাগম এলাকা পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo