মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উদযাপিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৮১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে । শুক্রবার সকাল ১০ টার দিকে গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

করা হয়। পরে একটি র্্যালী গাংনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, জেলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনি মাস্টার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল বাশার, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান কমল, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান লুইস, সকল ইউনিয়ন ‌ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo