বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকলাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ এবং রসায়নিক সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

এ প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৫০ জন চাষীর মাঝে মাশকলাইয়ের বীজ ৫ কেজি, ভিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয় বলেও জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।

এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ ও রাসায়নিক সার নিতে আশা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo