রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে ট্রাকটরের ধাক্কায় মোটর সাইকেল চালক ও আরোহীসহ আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৯৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ট্রাকটরের ধাক্কায় মোটর সাইকেল চালক ও আরোহীসহ দু’জন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- হিজলবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার মোখলেছুর রহমানের ছেলে শান্ত (১৭) ও একই এলাকার খায়রুল ইসলামের ছেলে অপু (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত ও অপু দুই বন্ধু মোটর সাইকেল যোগে উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে তেতুলবাড়িয়া গ্রামে যাওয়া পথে তেতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ার এলাকায় পৌঁছালে ইটভাটায় মাটি বহন করা  ট্রাকটরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালক ও আরোহীকে ধাক্কা দিলে দু’জনে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo