সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীতে ট্রাকের চাপায় পা হারালেন এক বৃদ্ধা নারী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৫২ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাপায় পা হারালেন রুপালী খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নারী। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাওট গ্রামের নির্মাণাধীন জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুপালী খাতুন আকুবপুর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাওট গ্রামের জামে মসজিদ এলাকায় রুপালী খাতুন নামের এক বৃদ্ধা পাকা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া- মেহেরপুর মহাসড়কে কুষ্টিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধা রুপালী খাতুনকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বৃদ্ধা পাকা রাস্তার উপর লুটিয়ে পড়লে ট্রাকের চাকা তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা ঘাতক ট্রাক ও হেল্পারকে আটক করলেও ড্রাইভার সুকৌশলে পালিয়ে যায়। ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট- ২৪-০১০৩.
স্থানীয়রা বৃদ্ধা রুপালী খাতুনকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo