শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে তরমুজ বিক্রির সিন্ডিকেট ভাঙতে পৌর মেয়রের উদ্যোগ গ্রহণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৯৩৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে লকডাউন ও পবিত্র মাহে রমজানের অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে তরমুজ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পৌর মেয়র আহম্মেদ আলী রোববার বিকেলে বাজার পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন প্রতি কেজি তরমুজ ৬০-৬৫ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। চালান দেখে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আলোচনা করে ৪০ টাকা কেজি তরমুজ বিক্রির পরামর্শ দেন। ব্যবসায়ীরা এ নির্দেশনা প্রত্যাখ্যান করায় মেয়র আহম্মেদ আলী সোমবার বেলা ১১ টা থেকে নিজস্ব উদ্যোগে পৌর কাউন্সিলর ও কর্মচারীদের সহযোগিতায় দুই ট্রাক তরমুজ এনে গাংনী বাসস্ট্যান্ডে ৪০ টাকা দরে খোলাবাজারে বিক্রি শুরু করেন। কেজিপ্রতি ২০/২৫ টাকা কম দরে তরমুজ পেয়ে স্বল্পআয়ের মানুষেরা তরমুজ কিনতে সমর্থ হয়েছে। সেই সাথে পৌর মেয়র আহম্মেদ আলীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা সাধারণ। এ বিষয়ে পৌর মেয়র আহম্মেদ আলী জানান, ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকিয়ে যে সকল বিষয়ে সিন্ডিকেট তৈরি করেছে তা পর্যায়ক্রমে ভেঙে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo