সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে প্রতিপক্ষকে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেসে গেল দুই যুবক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ১১১০ বার পঠিত

আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেসে গেছে দুই যুবক। এরা হচ্ছে- মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে রাহেদুল ইসলাম(২২) ও একই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মুসতাকিন(১৮)। বৃহষ্পতিবার গভীর রাতে গাংনীর দেবীপুর‍ গ্রামে এ ঘটনাটি ঘটে। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সাপেক্ষে মেহেরপুর আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

জানা গেছে, রাহেদুল ইসলামের সাথে গাংনীর দেবীপুরের খোরশেদ আলমের বোনের বিয়ে হয় সাত বছর আগে। রাহেদুলের অসঙ্গতিপুর্ণ চলাচলের কারণে মাস তিনেক আগে খোরশেদ আলম তার বোনকে বাড়িতে নিয়ে এসে আটকে দেয়। এতে রাগান্বিত হয়ে খোরশেদকে ফাঁসাতে তার ঘরে আগ্নেয়াস্ত্র রেখে পুলিশে খবর দেয় রাহেদুল ও তার সঙ্গী মুসতাকিম। জানানো হয়, খোরশেদের ঘরে গাঁজা রয়েছে। বামন্দী ক্যাম্প পুলিশের এসআই আবুল খায়ের ও এএসআই শরিফুল বিষয়টি তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখতে পান। বিষয়টি গাংনী থানার ওসিকে জানানো হলে দুই সোর্সকে কৌশলে ডাকতে বলেন তিনি। দুজনকে ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করলে তাদেরকে আটক করা হয়।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দুজন সোর্সকে কৌশলে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি জানার পর তাদেরকে আটক করা হয়। দুজনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo