বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে বজ্রপাতে কৃষক আহত, কুষ্টিয়ায় রেফার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে রেজাউল হক (৫২) নামে এক কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত রেজাউল হক ধানখোলা মাঠপাড়ার আজিজার মন্ডলের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া আফরোজ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক রেজাউল হক স্থানীয় মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাত রেজাউল হকের শরীরে আঘাত হানলে ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া আফরোজ তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo