বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

গাংনীতে বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মহান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর  বিএনপি’র নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮ টার সময় গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, জেলা বিএনপি’র সহ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ইনসারুল হক ইন্সু, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপল বিশ্বাস প্রমুখ।

এ সময় পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান,  সদস্য সচিব রিপন হোসেন, পৌর ওলামা দলের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব শিশির হোসেন শাকিল, উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক খালেদা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, পৌর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আহবায়ক সোহরাব হোসেন, ছাত্রনেতা তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo