মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিএনপির সাবেক এমপি আমজাদ হোসেন গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর একটার দিকে উপজেলার পোড়াপাড়াস্থ নিজ ইটাভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমজাদ হোসেন বর্তমানে গাংনী পৌর এলাকার উত্তরপাড়ার বাসিন্দা এবং হিন্দা গ্রামের মৃত আখের মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এজাহার ভুক্ত আসামী মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ ইটভাটা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৫/১১/২০২৩ ইং তারিখে গাংনী থানা পুলিশের এসআই হাফিজুর রহমান অবিস্ফোরিত বোমাসাদৃশ্য বস্তু ও লাঠিশোঠা উদ্ধারের ঘটনায় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেনসহ ১২ জনের নামে মামলা দায়ের করেন। মামলা নং ০৫, তাং ০৫.১১.২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo