মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও ডাকা হরতালে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামীলীগ। শনিবার (২৮ অক্টোবর) রাত আটটার একটি বিক্ষোভ মিছিল গাংনী এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এঁর বাসভবনের সামনে থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিক্ষোভ মিছিল শেষে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও জ্বালাও পোড়াও ও ডাকা হরতাল বন্ধের দাবী করেন। সেই সাথে বিরোধীদের নৈরাজ্য ও হরতাল রুখে দিতে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে সকল নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানান।

এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo